ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামের একটি আম বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা একই এলাকার সোনা মন্ডলের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান,জুয়েল রানা রাতে খাওয়া সেরে নিজ ঘরে চলে যায়। এরপর রাতে কোন সময় কি কারনে সে ঘর থেকে বের হয়েছে তা কেউ জানেনা। সকালে জুয়েল রানার বাড়ির অদুরে একটি আম বাগানে আম গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি নিহতের পরিবারের সদস্যদের ও পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারন জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে জুয়েল রানা আত্মহত্যা করে থাকতে পাড়ে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন প্রকৃয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাটোরের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬