নাজিমনগরে মানবসেবায় আলোকবর্তিকা ‘আস-সাদাকাহ ফাউন্ডেশন’
মানবকল্যাণে নিবেদিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আস-সাদাকাহ ফাউন্ডেশন স্বল্প সময়ের মধ্যেই স্থানীয়ভাবে আস্থা ও সুনাম অর্জন করেছে।
ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয় ২৯ রামাদ্বান ১৪৪৫ হিজরী (৯ এপ্রিল ২০২৪ খ্রি., ২৬ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ)। মাত্র ৫৬৬ টাকা প্রতিষ্ঠাকালীন তহবিল নিয়ে যাত্রা শুরু হলেও মহান লক্ষ্য ও আন্তরিক প্রচেষ্টাই প্রতিষ্ঠানটির মূল শক্তি।
“আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে, মানবতার সুষম বণ্টন”—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি শিক্ষা, দাওয়াহ ও সার্বিক মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদুল আজহায় কোরবানির মাংস অসহায়দের মধ্যে পৌঁছে দেওয়া এবং প্রতিবছর রমজানে ইফতার মাহফিলের আয়োজন করে প্রশংসিত হয়েছে।
এছাড়াও ফাউন্ডেশনটি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা কার্যক্রম এবং মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে সংগঠনটি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ক্ষুদ্র পরিসরে শুরু হলেও আস-সাদাকাহ ফাউন্ডেশনের কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবা কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধি। 





















