টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাথরের শীল দিয়ে মাদকাসক্ত ছেলে বাবার মাথায় আঘাত করে ঘটনা স্থলে মৃত্যু ঘটান ।
স্থানীয়রা জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) ভাত খেতে বসেন । এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভুঁইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে । টাকা দিতে একটু দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পাথরের শীলপাটা দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করেন এতে মোস্তফার বাবা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন, মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করত। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটেছে ।
খবর পেয়ে না নাগরপুর থানা পুলিশ লাশ টি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান ।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ বলেন,তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে
এ আর ( এস আলম ) টাঙ্গাইল প্রতিনিধি 



















