ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে পুকুরে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে পানিতে পড়ে তাকরিম (০৩)নামে  এক শিশুর মৃত্যু হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

‎স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি পরিবারের অগোচরে পুকুরের পাশে খেলছিল। পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

‎পরে শিশুটিকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নবীগঞ্জ থানার এসআই সাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎স্থানীয়রা শিশুটির অকালমৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নবীগঞ্জে পুকুরে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬