ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার, দুই রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 52

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার, দুই রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা

  • হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    ‎মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    ‎অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্ট দুটি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছিল। প্রতিষ্ঠানগুলোর বৈধ ট্রেড লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ও সস ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতার প্রমাণও পাওয়া যায়।

    ‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২, ৫১, ৫২ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী জেবা রেস্টুরেন্টের মালিক মো. লুবন মিয়াকে চল্লিশ  হাজার টাকা এবং হাসিখুশি রেস্টুরেন্টের মালিক বেলাল আহমদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

    ‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

    ‎প্রশাসনের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার, দুই রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫