৪জুলাই ২০২৬, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন
শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান। মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০৬ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ জন। পরিদর্শনকালে ইউএনও জিয়াউর রহমান কেন্দ্রের প্রতিটি হলরুম ঘুরে দেখেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা প্রশংসিত হয়।
নবগঠিত মোকামতলা উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রতিটি হলরুম পরিদর্শনে ইউএনও জিয়াউর রহমান
-
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৮:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















