ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজিপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, সমাবেশ ও ঐক্যের বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল১০টা থেকে নজিপুর পাইলট উচ্চ বিদ্যালযের মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে নওগাঁ জেলা সদর থেকে আগত আমন্ত্রিত অতিথি দলীয় নেত্র বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নজিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজিপুর চার মাথায় জিরো পয়েন্টে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দুপুর ১.৪৫ মিনিটে নজিপুর জিরো পয়েন্টে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃসামসুজ্জোহা খান জোহা, সাবেক সংসদ সদস্য (৪৭ -নওগাঁ-২) ও কৃষি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। উদ্বোধক-জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু সভাপতি নওগাঁ জেলা বিএনপি ও প্রশাসন নওগাঁ জেলা পরিষদ। প্রধান বক্তা -জনাব মামুর রহমান রিপন সাধারণ সম্পাদক নওগাঁ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে -জনাব নুরী ই আলম মিঠু সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি। জনাব শাফিউল আলম (ভিপি রানা) সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি। জনাব খাযইরুল আলম গোল্ডেন সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলার বিএনপি। সামিনা পারভীন (পলি) ভারপ্রাপ্ত সভাপতি, নওগাঁ জেলা মহিলা দল। জনাব মোঃ মামনুর হোসেন সভাপতি,নজীপুর পৌর বিএনপি।জনাব মোঃ ফজলুল হক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,নজীপুর পৌর বিএনপি।জনাব মোঃ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি। জনাব মোঃ রমজান আলী সরদার সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি। জনাব মোঃ এ জেড মিজান সাংগঠনিক সম্পাদক, নজীপুর পৌর বিএনপি। জনাব মোঃ মাসুদ হায়দার টিপু আহবায়ক,নওগাঁ জেলা যবদল। সভাপতিত্ব করেন মোঃ মোকছেদুল রহমান (সিরি)। অনুষ্ঠান টি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক পত্নীতলা উপজেলা বিএনপি এবং দুই বারের সাবেক মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল ফারুক (বিএ)।এছাড়াও আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।

সঞ্চালক সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি’র আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে। একই সঙ্গে দলীয় ঐক্য সুদৃঢ় করা,জনগণের অধিকার প্রতিষ্ঠা গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতা কর্মীদের ঐক্যভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করার জন্য সকল নেতাকর্মের প্রতি আহ্বান জানানো হয়।

এই জাঁকজমক অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে, নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নজিপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, সমাবেশ ও ঐক্যের বার্তা

আপডেট সময় : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬