ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-০৬ আসনে জামায়াত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির ৭ দিনের কর্মসূচি

আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বৈকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় মো. খবিরুল ইসলাম তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আত্রাই ও রাণীনগরের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। দীর্ঘ দিন ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

​তিনি আরও যোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ​নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরে ‘দাঁড়িপাল্লা’ মার্কার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। ​​মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, শাহিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ-০৬ আসনে জামায়াত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৮:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫