পরপর দুই বার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ এ মাধ্যমিক পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি। গত বছর ২০২৪ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল। এর আগে বিগত ৩০ বছর ধরে এই উপজলার কোন শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্টত্ব অর্জন করতে পারেনি।
জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজলা সদরে অবস্থিত ছোট যমুনা নদীর কোল ঘেষে ১৯৪০ সালে প্রাচীনতম এই বিদ্যালয়টি তৎকালীন শিক্ষানুরাগী কয়েকজন স্বনামধন্য ব্যক্তিবর্গ মিলিত হয়ে প্রতিষ্ঠা করেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে শিক্ষার মানের উপর নির্ভর করে বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়। সেই থেকে উপজলার একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় গত ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমান বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন বলেন,
“বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল পর পর দুইবার নওগাঁ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই অনন্য কৃতিত্বের জন্য আমরা আনন্দিত ও গর্বিত। বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন চাকরিকালে আমি ২০২৩ সালে মে মাসের ১৫ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণ করার পরই ২০২৪ সালে স্কুলের ইতিহাসে সর্বোচ্চ অনন্য ফলাফল, ৭১ টি জিপিএ ফাইভ এবং শতভাগ পাসের আমরা রেকর্ড করি। এরপর ২০২৫ সালেও আমাদের ফলাফলটি ঈর্ষনীয় ছিল, ৯৮% শিক্ষার্থী পাস করে এবং ১৪১ জন শিক্ষার্থীদের মধ্যে ৪১ জন জিপিএ ফাইভ পায়। জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ১৬ টি নির্দিষ্ট শর্ত থাকে, আমরা ধারাবাহিকভাবে সকল শর্ত পূরণ করে এই সাফল্য অর্জন করেছি। আমাদের এই সাফল্যের পিছনে আমি আমার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা। আমরা যে সাফল্য অর্জন করছি, তা রক্ষার জন্য আমরা সবসময় কাজ করে যাব ইনশাল্লাহ। আর আমাদের বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল জেলার গন্ডি পেরিয়ে বিভাগ এবং সময়ের আলোতে জাতীয় পর্যায়েও সাফল্য নিয়ে আসবে, এই আশাবাদ আমাদের।”
বিশেষ প্রতিনিধি: 



















