ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নওগাঁ সদর মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ট্রাক ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে নওগাঁ সদর মডেল থানার এসআই মো. নূরুন্নবী সঙ্গীয় ফোর্সসহ ‘কিলো-০১’ ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নওগাঁ-নাটোর সড়কের সান্তাহার মোড়ে একদল ডাকাত ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে এসআই মো. নূরুন্নবী বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন এবং অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে ৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় আরও ১০ থেকে ১২ জন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজাহার আলী (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মো. সৈকত (৩০), মো. আবু হোসেন (৩৫), মো. হাসান (৩০), মো. রনি (৩২) এবং মো. হামিদুল ইসলাম (২৭)।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় ৪৫ নম্বর মামলা রুজু করা হয়েছে।

অভিযানে ডাকাতদের কাছ থেকে জব্দ করা হয়েছে— একটি রেজিস্ট্রেশনবিহীন পুরোনো ৬ চাকার ট্রাক, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ৩ চাকার অটোভ্যান, ৩টি লোহার শাবল, ২টি ধারালো হাসুয়া, একটি হাতুড়ি, একটি সুতার তৈরি কেল্ট, একটি হ্যাকসো ব্লেড, ২টি বড় টর্চলাইট, ৫টি বাটন মোবাইল ফোন এবং ৩টি স্মার্টফোন।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার অধিকতর তদন্তে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬