- সারা দেশে ভূমিকম্প আতঙ্কের মধ্যে হঠাৎ করেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’। যার অর্থ সিংহ।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্ৰাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে চালিত হয়ে আরও ঘনীভূত হওয়ার দিকে এগোবে। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা এবং শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন অঞ্চলেও আরেকটি লঘুচাপের জন্ম হতে পারে।
আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার : পাঁচ দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের দৈনন্দিন পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, সারা দেশে আংশিক মেঘলা পরিস্থিতি এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। দিনের বেলায় ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে, অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টার পরবর্তী চব্বিশ ঘণ্টার জন্য জানানো হয়েছে যে, দেশে আবহাওয়ার শুষ্ক ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন নাও আসতে পারে। আবহাওয়া দপ্তর সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের সামগ্রিক আবহাওয়ার ধরনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার আশঙ্কা নেই।





















