সাতক্ষীরা সদর থানার ধুলিহরে চুরির মালামাল সহ দুই চোরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে কোমরপুর দক্ষিণ পাড়া থেকে চুরির মালামাল সহ হাতেনাতে দুই চোরকে ধরে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃত দুই চোর হলো কোমরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র নাজমুল(৪৬) ও রামচন্দ্রপুর গ্রামের এরশাদ আলীর পুত্র আব্দুল্লাহ(৩৮)। কোমরপুর গ্রামের বাসিন্দা শহিদুল সরদার জানান,বিগত কয়েক দিন যাবত কোমরপুর গ্রামের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে। আমি সহ আরো কয়েক জন দেখতে পাই আব্দুল্লাহ মাথায় করে কি যেন নিয়ে যাচ্ছে,আমি চিৎকার করলে এলাকার লোকজন বের হয়ে চোরকে ধাওয়া করি। এক পর্যায়ে আব্দুল্লাহ পুকুরে লাফ দিয়ে পড়লে জনতা তাকে পানি থেকে তুলে গনধোলাই দেয়। তার স্বীকারোক্তী অনুযায়ী নাজমুলকে ধরে গনধোলাই দিলে চুরির ঘটনা স্বীকার করে। তারা প্রবাসী সাজুর বাড়ি থেকে ব্যবহৃত মালামাল চুরি করে। তার ভাই রাজুর বাড়ি থেকেও তারা চুরি করে। চুরির মালামাল সহ আটককৃত দুই চোরকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ সোহরাব হোসেন হেফাজতে নেন।
সাতক্ষীরা প্রতিনিধ ইয়াকুব । 



















