ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারমূলক বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সহিত সংবাদ সম্মেলন করেন উমার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোসাদ্দেকুর রহমান পিন্টু।

সম্মেলনে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বলা হয়, নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান আমার নিকট সাড়ে ১৪ লক্ষ টাকার বিনিময়ে আমাকে দলীয় ভাবে সমর্থন দিয়েছেন। যা পুরোপুরো মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, ইউনিয়ন কমিটির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে একাধিক প্রার্থীদের সম্মুখে আমাকে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সমর্থন ও ঘোষণা করেন। তাই টাকা দিয়ে সমর্থন নেওয়ার কোন প্রশ্ন আসেনা। আমার বাবা একজন বিএনপির প্রবীন কর্মী। আমি তার ছেলে হিসেবে এবং উমার ইউনিয়ন বাসীর খেদমত করার জন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। সাধারণ মানুষ আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান। আমার প্রতিদ্বন্দী প্রার্থীর শেখানো কথায় আজমল হোসেন চৌধুরী শাহান যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশ ও জাতীর স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬