ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে টেপেন্টাডল সেবনের দায়ে মামা-ভাগিনার কারাদণ্ড

মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টেপেন্টাডল সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে ধামইরহাট থানাধীন চণ্ডীপুর (দৌলতপুর) এলাকায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।
আটকরা হলেন—চণ্ডীপুর (দৌলতপুর) এলাকার মো. মামুন হোসেনের ছেলে মো. শাকিল ইসলাম এবং মো. অফির উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।
পুলিশ জানায়, অভিযানকালে দুজনকে টেপেন্টাডল সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে বিষয়টি ধামইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে শাকিল ইসলামকে ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং তরিকুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ধামইরহাট থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামইরহাটে টেপেন্টাডল সেবনের দায়ে মামা-ভাগিনার কারাদণ্ড

আপডেট সময় : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬