ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

গোমস্তাপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ব্যাপক জনসমাগম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোমস্তাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন জনাব আশরাফুল হক, আহ্বায়ক, নির্বাচন কমিটি, পৌরসভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আমিনুল ইসলাম, ধানের শীষ প্রতীকের চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সদস্য সচিব, গোমস্তাপুর উপজেলা বিএনপি;
আব্দুস সালাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি;
আবুল কাশেম মোঃ মাসুম, চেয়ারম্যান, ৮ নং আলিনগর ইউনিয়ন পরিষদ;
রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান, ৮ নং আলিনগর ইউনিয়ন পরিষদ;
মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ৫ নং ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন,
“আমি যদি নির্বাচিত হই, তাহলে অধিকাংশ চিকিৎসকের পদোন্নয়নের ব্যবস্থা করব এবং সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিত করব। আপনারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন, যাতে করে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে পারি।”

বক্তব্যের শেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে তার বক্তব্য শেষ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

আপডেট সময় : ১০:০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬