ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণসহ ভিন্ন তিন মামলার ৫ আসামি গ্রেফতার করেছে র‌্যাব

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে আলাদা আলাদা তিনটি মামলার পাঁচ জন আসামি গ্রেফতার করেছে। ধর্ষণ মামলার ১জন, ডাকাতির প্রস্তুতি নেওয়া ৩ জন এবং অসৎ উপায়ে টাকা আত্মসাৎ এর ঘটনার মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও
মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ধর্ষণসহ ভিন্ন তিন মামলার ৫ আসামি গ্রেফতার করা হয়েছে।

মামলার এজহার হতে জানা যায়, ১০ অক্টোবর ভিকটিম স্কুলে যাওয়ার সময় আসামি তার সহযোগীদের নিয়ে ১১ বছর বয়সের নাবালিকা মেয়েকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। র‌্যাব-১৪ এর অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ওয়াসকুরুনী ঢালী(২১) কে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাপাড়া থেকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় একটি রামদা ও স্টিল সুইচ গিয়ার চাকুসহ ০৩ (তিন) ডাকাতকে গ্রেফতার করেছে সদর কোম্পানি। আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার চুরখাই পূর্বপাড়া এলাকায় ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। আভিযানিক দল ০৪ নভেম্বর রাত ১০ টার দিকে ঐ স্থান থেকে তিনজনকে গ্রেফতার করেছে। আসামি তিনজন মোঃ ফকরুল ইসলাম (৩০), মোঃ জসিম উদ্দিন (৩৩),মোঃ আশিক (২৪)। এ সময় আসামিদের কাছ থেকে ১টি রামদা,১টি ষ্টীল সুইচ গিয়ার চাকু ২৯০ গ্রাম গাঁজা, ৫টি ইয়াবাসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা।

অপরদিকে, অসৎ উপায়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় ধানমন্ডি থানায় দায়েরক মামলার আসামি ইসমাইল হোসেন (৪০) কে সিপিএসসি, র‌্যাব-১৪ গ্রেফতার করেছে। জানা যায়, মোঃ হেদায়েত উল্লাহ (৪৫) এর সাথে প্রথমে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে। ৫০ শতাংশ জমি ক্রয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় নগদ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে আসামি ইসমাইল হোসেন। ১০ অক্টোবর জমি রেজিষ্ট্রি করার কথা বলে বাদিকে ঢাকায় নিয়ে মারধরের অভিযোগ উঠেছে এবং সাড়ে ৩৪ হাজার টাকা রেখে দেয় আসামি ও সহযোগীরা। এই ঘটনার পর ম হেদায়েত উল্লাহ বাদী হয়ে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালত ঢাকায় একটি মামলা দায়ের করেন। সিপিএসসি র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ০৫ নভেম্বর (বুধবার) রাত ৩ টায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ৫ আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তা মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধর্ষণসহ ভিন্ন তিন মামলার ৫ আসামি গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৫:৩৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫