ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি সমাবেশ প্রতিরোধে পুলিশের আহ্বান

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী থানার আয়োজনে পৌরসভার নল্যা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি নল্যা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা। এতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক এবং বিট অফিসার এসআই (নিঃ) মো. বজলুর রহমান বক্তব্য দেন।
বক্তারা মাদকের ভয়াবহতা, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে মাদক সেবন ও ব্যবসার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজেও ভয়াবহ প্রভাব ফেলে। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে ধনবাড়ী পৌরসভার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি সমাবেশ প্রতিরোধে পুলিশের আহ্বান

আপডেট সময় : ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬