টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকালবেলার কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সকালের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















