ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে সম্প্রতি SSC কৃত শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

নওগাঁ রাণীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) পারইল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম জাকির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল। উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, সুশিক্ষা ও সততার সঙ্গে দেশ গড়ার কারিগর হতে হবে।” ফলাফলের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, “মেধাবীদের অনুপ্রাণিত করতেই আমাদের এই নিয়মিত আয়োজন। শিক্ষার প্রসারে ও তরুণদের উৎসাহিত করতে আগামীতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।”
সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী জানায়, ইউনিয়ন পরিষদের এই স্বীকৃতি তাদের ভবিষ্যতের উচ্চশিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে যেতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এমন চমৎকার উদ্যোগের জন্য ইউপি চেয়ারম্যানসহ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিষদ চত্বরে একটি কমলাপলেবু গাছের চারা রোপণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাণীনগরে সম্প্রতি SSC কৃত শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬