টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি ও ধনবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী এস এম এ ছোবহান জিএস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কছর আলী।
এ সময় ধনবাড়ী পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ওলামা দল, মহিলা দল ও জাসাসের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম এ ছোবহান জিএস বলেন, জনগণের পাশে থেকে ধনবাড়ী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















