ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারে খন্দকার আবু আশফাক: অপরাধমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার

ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। নেশা, চাঁদাবাজি এবং অবৈধ দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
আজ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, বাদ আছর ঢাকার দোহার উপজেলার লটাখোলা বাঁশ তলা এলাকায় আয়োজিত এক নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
দোহার-নবাবগঞ্জের দীর্ঘদিনের সমস্যা ‘বালু সন্ত্রাস’ ও ‘অবৈধ জমি দখল’ নিয়ে কড়া বার্তা দিয়ে সংসদ সদস্য বলেন, নদীর বালু অবৈধভাবে কেটে যারা পরিবেশ ও মানুষের ঘরবাড়ির ক্ষতি করছে, তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
রাস্তার দুই পাশে ইট ও বালু রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং পরিবেশ নষ্ট করার বিষয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “রাস্তার ওপর ব্যাবসা করে মানুষের পথ আটকানো চলবে না। যারা ইট-বালুর ব্যাবসা করতে চান, তাদের নিয়ম মেনে ব্যাবসা করতে হবে। জনভোগান্তি তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
যুবসমাজকে রক্ষার অঙ্গীকার করে এমপি আবু আশফাক মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা মাদক দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে, মাদকের সাথে কোনো আপোশ নেই।”
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আজ এই অবস্থানে। আমার প্রধান লক্ষ্য সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচন শেষ, এখন আমাদের প্রধান কাজ উন্নয়ন। এলাকার শান্তি নষ্ট করতে চাইলে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে।”
পথসভায় লটাখোলা ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ এবং বিএনপি দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন বলিষ্ঠ বক্তব্যকে উপস্থিত জনতা করতালি দিয়ে স্বাগত জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন যে, নতুন সংসদ সদস্যের এই দৃঢ় পদক্ষেপের মাধ্যমে দোহার অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।
অনুষ্ঠান শেষে তিনি সাধারণ মানুষের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

দোহারে খন্দকার আবু আশফাক: অপরাধমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬