ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানের সামনের অংশে আ গু ন, পু/ড়ে প্রা/ণ গেল কর্মচারীর

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে প্রাণ গেল সাব্বির হোসেন (১৫) নামের দোকান কর্মচারীর। একই ঘটনায় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে। সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও দমকল সূত্র জানায়, আজ জয়নালের ভ্যারাইটিজ স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানের সামনে আগুন লাগে এবং দোকানের পেছনের পকেট দরজাতে তালা থাকায় সাব্বির দোকান থেকে বের হতে পারেনি। এতে সে আগুনে পুড়ে দোকানের ভেতরেই মারা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দোকানের সামনের অংশে আ গু ন, পু/ড়ে প্রা/ণ গেল কর্মচারীর

আপডেট সময় : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫