ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে পারিবারিক কলহে ছেলের হাতে পিতা খুন

  • দেবিদ্বার
  • আপডেট সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • 56

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়আলমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে পিতা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মো: ছেনু (৭০) উপজেলার বড়আলমপুর গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (১৬ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ছেলে মো: রাছেলের সঙ্গে পিতা মো: ছেনুর বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে গুরুতর আহত হন ছেনু মিয়া। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেবিদ্বারে পারিবারিক কলহে ছেলের হাতে পিতা খুন

আপডেট সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬