ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • 341

রাজধানীর অদূরে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান সাবেক সচিব ইকবালউদ্দিন চৌধুরী এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

বৃহস্পতিবার রাজধানীর পরীবাগে ইকবালউদ্দিন চৌধুরী ও গুলশান থেকে পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ইকবালউদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন। মতিঝিল থানায় দুদকের দায়ের করা একটি মামলায় ইকবাল ও শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, বুধবার মোট আট জনকে আসামি করে মামলা করেছে দুদক।

এ মামলার অপর আসামিরা হলেন- এমএ হাসেমের আরেক ছেলে আশফাক আজিজ, রাজউকের সাবেক সদস্য্ এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেয় যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭