বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়নের আমির মাওলানা নেছার আহমেদ গত ২০ জুন খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার পায়ের আঙুল ফ্র্যাকচার (ভেঙে) হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ শনিবার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন এই জননেতাকে দেখতে যান এবং তার সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুর। তিনি দীর্ঘ সময় মাওলানা নেছার আহমেদের পাশে কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এ সময় হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (DD) ডা. মান্নান সাহেব উপস্থিত ছিলেন। মাননীয় সংসদ সদস্য রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেন। জবাবে DD মহোদয় সাহেব এমপি মহোদয়কে আশ্বস্ত করে বলেন, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অত্যন্ত সুন্দর ও সুনিপুণভাবে তার চিকিৎসা কার্যক্রম চলছে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















