ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজীম শাইনকে আহ্বায়ক,সদ্য বিদায়ী সহ সভাপতি মামুন রণবীরকে সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক  ইয়াসিন মিয়াকে সদস্য মনোনীত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী  সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজেশ গৌড়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ সভাপতি মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনানুর রহমান, সদস্য কলি হাসান তালুকদার এবং সৈকত সরকার।
নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫