ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপুর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ওয়ার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্গাপুর পৌরসভা জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মুহাম্মদ জিয়াউর রহমান। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ রাশিদুল ইসলাম এমপি, শেরপুর-১, টিম সদস্য, ময়মনসিংহ অঞ্চল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আমিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোনা জেলা।
সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মাওলানা নাসিমুল হক আল আমিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নেত্রকোনা জেলার সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এবং সমাজে নৈতিক ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি মোঃ মাহবুবুর রহমান সেলিমের সঞ্চালনায় পরিচালিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুর্গাপুর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬