ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুরারোগ্য রোগে আক্রান্ত যুবদল নেতা আলী হায়দর সায়মনের শয্যাপাশে জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আলী হায়দর সায়মন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শনিবার (২৭ জুন) জৈন্তাপুরে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ এবং জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবর।

নেতৃবৃন্দ আলী হায়দর সায়মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার প্রয়োজনীয় বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে আলী হায়দর সায়মনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপস্থিত সবাই আলী হায়দর সায়মনের আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নেতৃবৃন্দ তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুরারোগ্য রোগে আক্রান্ত যুবদল নেতা আলী হায়দর সায়মনের শয্যাপাশে জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬