ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই–চারটা সিটের জন্য জোটে যাবে না গণ অধিকার পরিষদ – ভিপি নূর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দুই–চারটা সিটের জন্য আমরা জোটে যাব না। দেশের প্রয়োজনে জোট হতে পারে, তবে নিজস্ব শক্তিতেই লড়বে গণ অধিকার পরিষদ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নূর।

নুরুল হক নূর বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে আবারও ফ্যাসিবাদের আলামত উঁকি দিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় ক্ষমতার দাপটে মানুষকে নির্যাতন করেছে, তারাই আবার বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও জুলুম-নির্যাতনে লিপ্ত। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না।
তিনি আরও বলেন, যে দেশে জনগণ ভোট দিতে পারে না, সেখানে গণতন্ত্র মৃত। আমরা ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। গণ অধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যায়নি উল্লেখ করে নুর জানান।

প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে নুর বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এ পদ্ধতির পক্ষে। এতে নিম্নকক্ষে ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং উচ্চকক্ষে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী প্রতিনিধিত্ব পাবে। এতে ছোট দলগুলোরও কথা বলার সুযোগ বৃদ্ধি পাবে, সংসদ হবে আরও ভারসাম্যপূর্ণ।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, জেলা সভাপতি আশরাফুল হাসান তপু সহ আরও অনেকেই।

বক্তব্য শেষে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে নজরুল ইসলাম নজুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাকঢোল বাজিয়ে মিছিলে জনসভাস্থলে আসেন নেতাকর্মীরা। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে জনসমুদ্রের সৃষ্টি হয়, আর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুই–চারটা সিটের জন্য জোটে যাবে না গণ অধিকার পরিষদ – ভিপি নূর

আপডেট সময় : ০৫:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫