ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অভিযানে মাদক, মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ, একজনের কারাদণ্ড

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে একজন মাদক কারবারিকে আটক, গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। একই এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ২০২৬ রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চান্দেরহাট বিওপি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৪/৬-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওডাঙ্গা কালঞ্চা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. হাছান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত ময়েন উদ্দীনের ছেলে এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কালঞ্চা গ্রামের বাসিন্দা।
আটকের পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা গাঁজা ও বাইসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, ১ আগস্ট ২০২৬ দুপুর ২টা ৩০ মিনিটে একই বিওপির আরেকটি অভিযানে একই এলাকার নওডাঙ্গা কালঞ্চা থেকে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, অভিযানে জব্দ করা মাদকদ্রব্য, বাইসাইকেল ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য ৬৫ হাজার ৩৩৫ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অভিযানে মাদক, মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ, একজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬