ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরিক অধিকার সুরক্ষা, প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরদার এবং নাগরিক অংশগ্রহণকে শক্তিশালী করার লক্ষ্যে “নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিটের উদ্যোগে ৩ জুন ২০২৬ সকাল ১০টায় দিনাজপুর এনজিও ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। “সিভিক ভয়েস অ্যান্ড রাইটস প্রটেকশন নেটওয়ার্কস” হলো ব্লাস্ট ও স্থানীয় সিভিল সোসাইটি সংস্থাসমূহের অংশীদারিত্বে গঠিত একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম।
দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ব্লাস্ট দিনাজপুর ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য গোলাম নবী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট দিনাজপুর পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল মুনিরা।
সভায় মতবিনিময়ের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ব্লাস্টের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার। নেটওয়ার্কের ধারণা ও কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন ব্লাস্টের লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট মনীষা বিশ্বাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আযহারুল আজাদ জুয়েল, আইএসএসডিও-এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ মোহাম্মদ আমিনুল হক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক এবং আরএলআরসি ও সিএসও প্রতিনিধি সাংবাদিক যাদব চন্দ্র রায়।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, শিক্ষক বিধান দত্ত, আদিবাসী নেতা লুকাস সরেন, হিন্দু ধর্মীয় নেতা উত্তম রায়, সাংবাদিক রতন সিং এবং পৌর কমিশনার মাসতুরা বেগম পুতুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট পিনা পানি রায়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্লাস্টের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার (ডিপিও) প্রতিমা রানী রায়।
সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক অধিকার সুরক্ষায় একটি নেটওয়ার্ক গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬