ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলের কঠিন মুহূর্তে প্রধান কোচকেও হারাল ঢাকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • 40
বিপিএলে মাঠের পারফরম্যান্স ভালো না ঢাকা ক্যাপিটালসের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। শেষ চারে সুযোগ পেতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে রংপুর রাইডার্সের হারও কামনা করতে হবে।

শেষ দুটির মধ্যে একটি আবার রংপুরের বিপক্ষেই রয়েছে ঢাকার।

এত সব সমীকরণ তাদের পক্ষে গেলেও সুযোগ পাবে কিনা সেটিও সরাসরি বলার সুযোগ নেই। কেননা তাদের মতোই যদি শেষ দুই ম্যাচে জিতে নোয়াখালী এক্সপ্রেস তখন তিন দলের পয়েন্ট সমান ৮ হবে। তাতে যে দলের নেট রানরেট বেশি থাকবে তারাই সুযোগ পাবে শেষ চারে।এমন কঠিন মুহূর্তে যখন নেপথ্যের কারিগরকে প্রয়োজন ঢাকার, ঠিক তখনই কিনা পাচ্ছে না তারা।

দলের প্রধান কোচ টবি র‍্যাডফোর্ডকে হারিয়েছে তারা। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ায় গতকাল সকালে বাংলাদেশ ছেড়েছেন তিনি।টবির স্থলাভিষিক্ত হয়েছেন গোলাম মর্তুজা। ভারপ্রাপ্ত প্রধান কোচের অধীনে প্লে অফে যাওয়ার শেষ সম্ভাবনার জন্য লড়বে দলটি।

ঢাকা পর্বে তাদের প্রথম ম্যাচ আগামী ১৬ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে মোকাবিলা করবে ঢাকা ক্যাপিটালস।এর আগে টুর্নামেন্টের শুরুতেও ধাক্কা খায় ঢাকা। সেটা আবার অপূরণীয়। সহকারী কোচ মাহবুব আলী জাকিকে হারায় তারা।

সিলেট পর্বে না ফেরার দেশে পাড়ি জমান জাকি।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দলের কঠিন মুহূর্তে প্রধান কোচকেও হারাল ঢাকা

আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬