ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্রদের পাশে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন: ৫ম বারের মতো ফ্রি খাবারের আয়োজন

ঈদগাঁও উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এবার ৫ম বারের মতো ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) পবিত্র জুমার নামাজের পর এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

​সংগঠনটির নিয়মিত উদ্যোগের ধারাবাহিকতায় এ দিন অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমটির সার্বিক তদারকি করেন ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ।

​অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ, আনিছুর রহমান আনিছ এবং মিজবাহ উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আহমদ ফারুকী ও ক্যান্ডেল-৭১-এর স্বত্বাধিকারী মোহাম্মদ সিপন। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ বজলুর রহমান, রবিউল আলম রবি ও আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ৫ম বারের এই খাবার বিতরণ কর্মসূচিতে সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেছেন ঈদগাঁও জাগির পাড়ার কৃতি সন্তান, কাতার প্রবাসী তারেকুর রহমান।

​এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম এবং নির্বাহী সদস্য জাফর আলম ও জসীম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে।”

​সংগঠনের নেতৃবৃন্দ এই কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও প্রতি শুক্রবার নিয়মিতভাবে ফ্রি খাবার বিতরণসহ সব ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দরিদ্রদের পাশে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন: ৫ম বারের মতো ফ্রি খাবারের আয়োজন

আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬