দক্ষিণ গফরগাঁওবাসী, শুক্রবার সন্ধ্যায় পাগলার সব চেয়ে নিকটবর্তী ইউনিয়ন দত্তের বাজারে সুধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।
তাদের দাবী সরকারি গেজেট অনুযায়ী নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের জে এল-১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দ্রুত বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জোড় দাবী জানান।
এসময় এলাকার বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ,
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক আলী, সবেক গফরগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এসএম আনসার উদ্দিন, পাগলা থানা বিএনপির সাবেক সন্মানিত সদস্য, শাহ্ নেওয়াজ কবীর বাচ্চু প্রমূখ।
মোঃ গোলাম কুদ্দুস গফরগাঁও, ময়মনসিংহ। 



















