টাঙ্গাইল জেলা প্রশাশন সংলগ্ন জনসেবা চত্বরে ( ০১ লা সেপ্টেম্বর ) রোজ মঙ্গলবার দিনব্যাপী মনোরম পরিবেশে এক ‘জব-ফেয়ার’ (Job-Fair) ২০২৬ এর আয়োজন করা হয়
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এ জব-ফেয়ার উদ্বোধন করেন টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক জনাব শরিফা হক ।
যোগ্যতা অনুযায়ী টাঙ্গাইলের মধ্যে ও টাঙ্গাইলের বাইরেও চাকরির এই দারুণ সুযোগের ব্যবস্থা করে দেওয়ার জন্য টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক শরিফা হক কে আন্তরিক অভিনন্দন জানান জব-ফেয়ার ২০২৬ এ আগত সাধারণ চাকরী প্রার্থীরা ।
জব-ফেয়ার ২০২৬ এ অংশগ্রহণ করেছেন এরকম কয়েকটি প্রতিষ্ঠানের স্টলে কথা বলে জানা যায় , সর্বনিম্ন এসএসসি (SSC) থেকে মাস্টার্স পাস—সবার জন্যই রয়েছে রেজিস্ট্রেশন করার এ সুযোগ ।
এছারাও সরকারি চাকরির বয়স সীমা শেষ হলেও প্রাইভেট কোম্পানিতে আবেদনের সুযোগ থাকছে ।
জব-ফেয়ার ২০২৬ এর রেজিস্ট্রেশন বুথের সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, প্রায় ৮ হাজার প্লাস চাকরী প্রার্থীরা রেজিস্ট্রেশন করেছেন ।
নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাকুরী প্রার্থীদের সিভি এবং সংশ্লিষ্ট সবকিছু যাচাই-বাছাই করে প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে ।
এ আর ( এস আলম ) টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















