ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানার ভেতরে মিলল ওসির মরদেহ

  • আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 121

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ থানা ভবনের নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম।

তিনি বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় করেছেন। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

থানার ভেতরে মিলল ওসির মরদেহ

আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫