ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, বাহুবলে হামলায় পোল্ট্রি ব্যবসায়ী নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খামার ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার হরহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকার বাসিন্দা মৃত আজমত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সায়েদ মিয়ার সঙ্গে স্থানীয় মকবুল মিয়ার ছেলের বিরোধ চলছিল। শুক্রবার এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের দাবি, রাতে সায়েদ মিয়া পোল্ট্রি খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মকবুল মিয়ার পক্ষের কয়েকজন লোক তার পোল্ট্রি খামারে গিয়ে তাকে মারধর করেন। এতে সায়েদ মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সায়েদ মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, বাহুবলে হামলায় পোল্ট্রি ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬