ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে তিনদিন পর নিখোঁজ মন্জুরুলের লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিনদিন পর মনজুরুল ইসলাম (৪৯) এর লাশ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) ১২ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজার সংলগ্ন আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন । সন্দেহ মনে হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই নরম মাটির জায়গাটা খুঁড়ে লাশ দেখতে পায় । এর আগে
(২৫ ফেব্রুয়ারি) বুধবার আলু ক্ষেতের পাশে তামাক ক্ষেতের ভিতরে রক্ত ও জুতা দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি এলাকায় জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন এসে নিশ্চিত করেছিলেন পায়ের জুতা গুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মন্জুরুল ইসলামের । সেদিন অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায়নি লাশটি ।

পরিবার সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার
কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান ফরিজ উদ্দিনের ছেলে মন্জুরুল ইসলাম। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার
নিশ্চিত করেছেন ওই লাশটি মন্জুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তারাগঞ্জে তিনদিন পর নিখোঁজ মন্জুরুলের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬