ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তা’মীরুল মিল্লাত বালিকা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী বালিকা ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।
​ক্যাম্পাস প্রাঙ্গণে একটি ফলজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালিকা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম বিন নুর এবং ক্যাম্পাসের শিক্ষিকাবৃন্দ।
​উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকেই অন্ততঃপক্ষে একটি করে ফলজ, বনজ বা ভেষজ গাছ রোপণ করা উচিত।” পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​উল্লেখ্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির সবকটি বৃক্ষ স্পনসর করেছেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকা ড. হুর-এ-জান্নাত। কর্মসূচির আওতায় ক্যাম্পাস প্রাঙ্গণের নির্ধারিত স্থানসমূহে বিভিন্ন প্রজাতির ফলজ ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তা’মীরুল মিল্লাত বালিকা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬