উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বালিকা ক্যাম্পাসের প্রথম বার্ষিক ম্যাগাজিন ‘বার্ষিকী-২০২৬’-এর শুভ মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির উন্মোচন করেন। বালিকা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম বিন নূরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ক্যাম্পাসের একাডেমিক কো-অর্ডিনেটর সুমাইয়া ইয়াসমিন, ম্যাগাজিনের সম্পাদক নাসরীন জাহানসহ সকল শিক্ষিকা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হেফজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য চর্চার বিকল্প নেই। প্রথম প্রকাশের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও সমৃদ্ধ বার্ষিকী প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার: 



















