ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষনা :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (নিবন্ধন নং-১৮০)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর (শনিবার ২০২৬) সকাল ১০:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে তাড়াশ উপজেলা অডিটোরিয়ামে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তাড়াশ উপজেলা সমবায় অফিসার দীনবন্ধু মৃধা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজওয়ানা ইসলাম ও জেলা ব্যবস্থাপক কালব লিঃ জেলা কার্যালয়,সিরাজগঞ্জ জুড গমেজ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

​উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, সমবায় বিধিমালা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান (১ জন), ভাইস চেয়ারম্যান (১ জন), সেক্রেটারি (১ জন), ট্রেজারার (১ জন) এবং ডিরেক্টর (২ জন) মোট ৬টি পদে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

​ঘোষিত তফসিল অনুযায়ী
​মনোনয়ন ফরম বিতরণ: ১৬ ও ১৭ সেপ্টেম্বর (সকাল ১০:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত
​মনোনয়নপত্র দাখিল ২০ সেপ্টেম্বর (সকাল ১১:০০ টা থেকে বিকেল ৩:০০ টা)।
​বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর।
​আপিল ২২ থেকে ২৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে দাখিল করা যাবে এবং ২৯ সেপ্টেম্বর আপিলের রায় ঘোষণা করা হবে।
​চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রার্থিতা প্রত্যাহার ৩০ সেপ্টেম্বর।
​প্রতীক বরাদ্দ ১ লা অক্টোবর সকাল ১০:০০ টা।
১০ অক্টোবর সকাল ১০:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীনবন্ধু মৃধা অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূবুর রহমান রাজনের নিকট তফসিলের যাবতীয় কাগজপত্রাদির একটি অনুলিপি (কপি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

​নির্বাচন কমিটির প্রতিনিধিরা জানান, সমবায় সমিতি আইন ও বিধিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্নের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটার ও প্রার্থীদের আচরণবিধি মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষনা :

আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬