ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াইল_উপজেলার জাতীয় পার্টির ৮ নেতা বিএনপিতে_যোগদান।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় পার্টির রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। জাতীয় পার্টির ৮ জন প্রভাবশালী নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বুধবার(২৮জানুয়ারি)কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের যোগদান সম্পন্ন হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, তাড়াইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক ছয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

নেতারা জানান, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই যোগদান তাড়াইল উপজেলার রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এবং বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তাড়াইল_উপজেলার জাতীয় পার্টির ৮ নেতা বিএনপিতে_যোগদান।

আপডেট সময় : ০৪:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬