বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬-২৭ সেশনের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয় সংগঠনটি। এর আগে ১৭ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তানজিনা আক্তার চৈতিকে সভাপতি এবং রাইহান উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়।
১৮ সদস্যের এই নতুন পর্ষদে সহ-সভাপতি হিসেবে তারেক আল মুনতাছির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুসরাত জাহান জেরিন এবং সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির হাসান নিরব স্থান পেয়েছেন।
পরিষদের অন্যান্য সম্পাদকীয় দায়িত্ব পেয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাইমা খাতুন, অর্থ সম্পাদক পদে আশিক বিন আলম সোহাগ, দপ্তর সম্পাদক পদে সুরাইয়া ইয়াসমিন সুমি, উপ-দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ শাফায়াত হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক পদে মোছা. সোমনা আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জিসি দেবনাথ, প্রচার সম্পাদক পদে নাদিরা জাহান প্রীতি, উপ-প্রচার সম্পাদক পদে সাদিয়া জাহান হক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোস্তাকিম হাসান।
এছাড়াও সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আমানুর রহমান ও মাহজাবীন তাসনীম রুহী। কার্যনির্বাহী সদস্যের পদ লাভ করেছেন সানজিদা আফরিন মেঘলা ও ইমরান মাহমুদ।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, “আলহামদুলিল্লাহ!
শপথ গ্রহণের মাধ্যমে শাখার প্রতি আমাদের দায়িত্ববোধ ও প্রতিশ্রুতির নতুন অধ্যায়ের সূচনা হলো। আস্থা, দায়িত্ব ও ভালোবাসার বন্ধনে এগিয়ে যাক আমাদের প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা। নতুন কমিটির প্রত্যেকেই অনেক আন্তরিক ও স্ট্রং পার্টিসিপ্যান্ট। তাদের নিয়ে সুন্দর একটি কার্যবর্ষ উপহার দিব ইনশাআল্লাহ ”
একইভাবে সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন জানান, “দেশজুড়ে ছড়িয়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে একসঙ্গে যুক্ত করে লেখালেখিসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমাদের মূল লক্ষ্য।”
স্টাফ রিপোর্টার 



















