তরুণদের চোখে আগামীর বড়াইগ্রাম শীর্ষক প্রশ্ন- উত্তর তরুণদের মুখোমুখি হলেন গুরুদাসপুর বড়াইগ্রাম নাটোর ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম!
বনপাড়া পৌরসভার কালিকাপুর ইনডোর প্লেগ্রাউন্ডে এই প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন
করেন বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রী এবং তরুণরা!
আজ শনিবার ৬ ই ডিসেম্বর সকালে এই প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়!
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় কোরআন তেলাওয়াত করেন মোঃআবু সায়েম জীবন।
উক্ত প্রশ্ন উত্তর পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ বড়াইগ্রাম গুরদাসপুর এর জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী নাটোর নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
যৌথভাবে মোঃ ফুয়াদ হোসেন ও
হাসান আহমেদ এর সঞ্চালনায় তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জনাব অধ্যাপক আব্দুল হাকিম বলেন তরুণরা হলো আগামী দিনের ভবিষ্যৎ আমি যদি এমপি হতে পারি তাহলে আমি তরুণদের জন্য নানামুখী প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার মধ্যে সমাজে এখন মরণঘাতী মাদক থেকে তরুণদেরকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নাই সেই ক্ষেত্রে নাটোর ৪ আসনে একটি স্টেডিয়াম নির্মাণ, পড়াশোনা শেষে বেকার যুবক তরুণদের জন্য চাকরির ব্যবস্থা তথা কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যেসব যুবক তরুণরা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের জন্য একটি যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার স্থাপন এবং নাটোর জেলার সম্ভাবনাময় একটি জায়গা আর সেটা হল নাটোরের চলনবিল আর এই নাটোরের চলনবিল অধ্যুষিত এলাকায় একটি কৃষি গবেষণাগার স্থাপন এবং আব্দুলপুর কিংবা নাটোর রেলস্টেশন থেকে বনপাড়া হাটি কুমরুল হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেললাইনের সুব্যবস্থা করা, নাটোর জেলায় তথা গুরুদাসপুর বড়াইগ্রামে গ্যাসের লাইনের ব্যবস্থা করাসহ নানামুখী উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
নজরুল ইসলাম বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি 



















