ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর আগৈলঝাড়া সফর: বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সরকারি সহায়তা সুষম ও স্বচ্ছভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী ও সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে মন্ত্রী আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি কাজ তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কার্যক্রমের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ করতে হবে, যাতে সেবার মান নিশ্চিত করা যায় এবং জবাবদিহি বজায় থাকে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, সহকারী কমিশনার ভুমি পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানা ইনচার্জ মোঃমাসুদ খান, সমাজসেবা অফিসার তপন বিশ্বাস, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা সুনীতি সাহা, মৎস কর্মকর্তা মানিক মল্লিক,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান সহ
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর আগৈলঝাড়া সফর: বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

আপডেট সময় : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬