ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন স্থানে কোরবানি দিতে না পারা মানুষের মাঝে হাতপাখার মেয়রপ্রার্থীর গোশত বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানি দিতে না পারা অসহায়, নিভৃত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বিশেষ নির্দেশনায় দুই দিনব্যাপী এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। পবিত্র ঈদের প্রথম দিন এবং আজ ঈদের দ্বিতীয় দিন (শুক্রবার) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের হাতে কোরবানির গোশত পৌঁছে দেন হাতপাখার এই মেয়রপ্রার্থী।

গোশত বিতরণকালে মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে ঢাকার অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার এবার কোরবানি দিতে পারেননি। পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে সেইসব কোরবানি দিতে না পারা ভাই-বোনদের মুখে ঈদের দিনে একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ।”

এই মানবিক কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীসহ ওলামায়ে মাশায়েখগণ উপস্থিত থেকে গোশত বিতরণে অংশ নেন। আকস্মিকভাবে ঈদের দিনে ঘরে বসে কোরবানির গোশত হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও উচ্ছ্বাস দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঢাকার বিভিন্ন স্থানে কোরবানি দিতে না পারা মানুষের মাঝে হাতপাখার মেয়রপ্রার্থীর গোশত বিতরণ

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬