ঢাকার দি ওয়েস্টিন হোটেল এ ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল-এর যৌথ উদ্যোগে আয়োজিত “সহনশীল উপকূলীয় বাংলাদেশের জন্য প্রকৃতিনির্ভর কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ” শীর্ষক সেমিনার এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, ইআরডি-এর অতিরিক্ত সচিব, প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার ও মেরিন ফিসারিজ বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আব্দুল ওয়াহাব।
কনজারভেশন ইন্টারন্যাশনাল এর মিঃ সৌরভ তাদের কার্যক্রম তুলে ধরেন। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসেস রুনা হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশী এবং বেশ কয়েকটি দেশের ডেভেলপমেন্ট পার্টনার গন উপস্থিত ছিলেন।
শেখ সৈকত রায়হান ইমন প্রতিনিধি 



















