ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বেড়েছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভোররাতের দিকে কিছুটা শীত অনুভূত হচ্ছে কয়েকদিন ধরেই। মূলত রাতের তাপমাত্রা কমাতেই এমন অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলেই। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১২.৬ ডিগ্রি, যা আগের দিনের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতেও তাপমাত্রা কমেছে দেড় ডিগ্রি।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৯ ডিগ্রি। 

তবে এখনো দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান অনেজ বেশি থাকায় শীত জেঁকে বসতে পারেনি। পঞ্চগড়ে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। অর্থাৎ, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১৬.৯ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মলিক কালের কণ্ঠকে বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে এখনো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক। আগামী অন্তত ১০ দিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ১৮ নভেম্বরের পর আবার দুই-তিনদিনের জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

আবুল কালাম মলিক বলেন, ‘আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপমাত্রা কমে যাচ্ছে। একই কারণে দিনে সূর্যের আলোর প্রাপ্যতাও বেশি।

ফলে রাতের তাপমাত্রা কমলেও দিনে দ্রুতই তা বেড়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা এর নিচে না নামলে শীতের অনুভূতি সেভাবে বোঝা যায় না। এ মাসের শেষ সপ্তাহ থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ক্রমেই কমে শীতের অনুভূতি বাড়বে।’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় বেড়েছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫