ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 39

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

• সকাল ১১টা : রাওয়া ক্লাব হল রুমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা জেনারেল (অবঃ) এম এ জি উসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি

• বিকাল ৪টা ৩০ মিনিট : সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

টিআইবির কর্মসূচি

• সকাল ১১টা : ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আপডেট সময় : ০৬:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬