ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামূলক সভা

জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬